Home / অর্থনীতি / ‘উন্নয়নে বাদ পড়বে না কেউ’
muhitimpact-investment-summitmbd

‘উন্নয়নে বাদ পড়বে না কেউ’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩

বৃহস্পতিবার ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত ৪৫ বছরে আমরা বাংলাদেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে ৭০ ভাগ থেকে ২২ ভাগে কমিয়ে এনেছি। সভ্যতা আগাচ্ছে, এর উপকারভোগী জনগণ। কিন্তু তথ্য প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন হওয়ার পূর্বে উপকারভোগীর সংখ্যা ছিল অল্পসংখ্যক। সম্ভবত আমরা সকলকেই এতে যুক্ত করতে পারব। এটা কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং তার চেয়ে বেশি।

বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় কেউ পেছনে পড়ে থাকবে না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি সংখ্যক মানুষের সম্পৃক্ততা রয়েছে জানিয়ে এতে সন্তোষ প্রকাশ করেন মুহিত।

‘বিল্ড বাংলাদেশ’ নামে একটি সংগঠন ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে।

সামিটের উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী মুহিত মন্তব্য করেন ‘পৃথিবীতে অবশ্যই দারিদ্র্য থাকবে না’।

তিনি আরো বলেন, তবে একটা কথা এখানে স্পষ্ট করত হবে, জনগোষ্ঠীর কিছু সংখ্যক মানুষ থাকবে যাদের সব সময় সরকারের সহযোগিতার দরকার হবে। এই হার ৭ থেকে ১৪ শতাংশের মধ্যে। আমরা এটাকে ১৪ শতাংশ মনে করতাম। কিন্তু মালয়েশিয়া এটাকে ৭ শতাংশে নামিয়ে আনতে পেরেছে। সম্ভবত একমাত্র দেশ হিসাবে তারাই এটা পেরেছে। এই ৭ ভাগ রাষ্ট্রের সহযোগিতা পাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আয়োজক সংগঠনের সভাপতি স্থপতি ফরহাদুর রেজা বক্তব্য রাখেন।

সেমিনারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টে বিনিয়োগকারী কেবল আর্থিক লাভ দেখে না। সামাজিক ও পরিবেশগত বিষয়ও দেখে। বাংলাদেশ এর পরিধি বাড়ছে। বর্তমানে আমাদের প্রায় এক বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে, যেটা এর আওতায় পড়ে।

তিনি বলেন, তবে এগুলো মূলত বিদেশি এজেন্সির বিনিয়োগ। বাংলাদেশের বেসরকারি খাতে এর অবস্থান নগণ্য। আমরা উদ্যোগ নিচ্ছি, যাতে এই খাতে ব্যাপক উন্নতি হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, আমাদের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের উদ্যোগ আরো আগেই নেওয়া উচিত ছিল। আমরা এমন বিনিয়োগ চাই, যা অর্থবহ, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ সম্মত। কারণ আমরা আমাদের পৃথিবীকে ধ্বংস করতে পারব না।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.