Home / জাতীয় / পাটুরিয়া ঘাটে ফেরিতে আগুন
FERRY

পাটুরিয়া ঘাটে ফেরিতে আগুন

 ঢাকা, ২৭ মার্চ ২০২৬ মাসস

মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে নোঙর করা ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ড হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে ফেরিটির সাইলেন্সার পাইপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাটে অবস্থানকালে হঠাৎ সাইলেন্সার পাইপ থেকে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ফেরির স্টাফরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনার খবর পেয়ে ঘাট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। পরে সার্ভিসের সদস্যেরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।  তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে ফেরিটি সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের অতিরিক্ত তাপ বা যান্ত্রিক ত্রুটির কারণে সাইলেন্সার পাইপ থেকে আগুনের সৃষ্টি হতে পারে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং ফেরির যান্ত্রিক অবস্থা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্র : বাংলাভিশন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …