Home / আন্তর্জাতিক / অ্যাসিড আক্রান্ত নারীদের পাশে শাহরুখ
shahrukh+father's+day+mbd

অ্যাসিড আক্রান্ত নারীদের পাশে শাহরুখ

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা | ১৬ জুন ২০১৯ | ০২ আষাঢ় ১৪২৬

সামাজিক সেবামূলক বহু কাজে সবসময় এগিয়ে এসেছেন বলি বাদশা শাহরুখ খান। ‘বাবা দিবসে’ ফের এমনই এক অনন্য নজির গড়লেন তিনি। এই বিশেষ দিনটিতে অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যের জন্য একটি প্রতিষ্ঠান খুলেছেন শাহরুখ। প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন তার বাবার নামে, ‘মীর ফাউন্ডেশন’।

shahrukh+father's+day+mbd-2

আজ রবিবার প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করে শাহরুখ জানান, ‘প্রতিষ্ঠানটি আমার বাবার নামে- ‘মীর ফাউন্ডেশন’। এটি অ্যাসিড আক্রান্ত মহিলাদের সাহায্যের জন্য বানানো একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটির উদ্বোধনের জন্য ফাদার্স ডের থেকে ভাল দিন আর কী হতে পারত’।

shahrukh+father's+day+mbd-4

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তিনি লেখেন, ‘আমার সতীর্থরা আমাকে জীবনে সফল হওয়ার অনেক সুযোগ দিয়েছেন। আর এটাই আমি করতে চাই অন্যদের জন্য, বিশেষত মহিলাদের জন্য। আমি মহিলাদের জন্য এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে তারা নিজেদের মতো করে জীবনটাকে সাজাতে পারবেন। কথাটা আদর্শবাদীর মতো মনে হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আমরা মহিলাদের সেই ক্ষমতা দিতে পারি যাতে তারা চিন্তাহীনভাবে বাঁচতে পারেন, স্বপ্ন দেখতে পারেন।’

shahrukh+father's+day+mbd-5

তিনি আরও বলেন, ‘এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই মহিলাদের সাহায্য করতে পারি যারা খারাপ ব্যবহার পেয়েছেন সমাজের কাছ থেকে। আমরা সবে শুরু করেছি, ভবিষ্যতে আরও শক্তিশালী হবো, কাজ করবো যতক্ষণ না স্বপ্নটা বাস্তবে পরিণত করতে পারছি।’ সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.