Home / জাতীয় / পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার
292

পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

ঢাকা, মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। তার সঙ্গে  দুই কমিশনার আছিয়া খাতুন এবং জহুরুল হক পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

পদত্যাগে ব্যাক্তিগত কারণ দেখিয়েছেন তারা।

পদত্যাগপত্র রেখে দুপুর আড়াইটায় তারা দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন।

দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ একটি গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি।

২০২১ সালের ৩ মার্চ সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …