Home / উন্নয়ন / নো চিন্তা গো ফুর্তি ডু ওয়ার্ক
bbs+mbd-2

নো চিন্তা গো ফুর্তি ডু ওয়ার্ক

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৮ জুন ২০১৮ । ১৪ আষাঢ় ১৪২৫

গড় আয়ু এখন ৭২। নারীরা এগিয়ে

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছর। এর আগে ২০১৬ সালে সর্বোচ্চ গড় আয়ু হিসেব করা হয়েছিলো ৭১ বছর ৭ মাস ৬ দিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৭ সালের হিসাবে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর (বিবিএস) ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ’ (এমএসভিএসবি) শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বুধবার রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংবাদ বাসস-এর।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রতিবেদনের তথ্য মোতাকে, ২০১৬ সালে যেখানে পুরুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৩ মাস ১৮ দিন। ২০১৭ সালে তা বেড়ে হয়েছে ৭০ বছর ৭ মাস ২০ দিন। তবে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বাড়ার হার বেশি ২০১৬ সালে নারীর গড় আয়ু ছিল ৭২ বছর ১০ মাস ২৪ দিন। ২০১৭ সালে এটি বেড়ে হয়েছে ৭৩ বছর ৬ মাস।

২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশের প্রাক্কলিত জনসংখ্যা ধরা হয়েছে ১৬ কোটি ৩৬ লাখ ৫০ হাজার। ২০১৭ সালের ১ জুলাই জনসংখ্যার প্রাক্কলন করা হয়েছিল ১৬ কোটি ২৭ লাখ। এটি অনুমিত হিসাব। হিসাব অনুযায়ী পুরুষের সংখ্যা ৮ কোটি ১৯ লাখ ১০ হাজার, নারীর সংখ্য ৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার।

২০১৩ সাল থেকে একই হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশেই স্থির রয়েছে।

বিশেষজ্ঞগণের মতে, গড় আয়ু বাড়ার পেছনে শিশুমৃত্যুর হার কমে যাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৃত্যু হওয়া পুরুষের সংখ্যা নারীদের তুলনায় বেশি। আর এর পেছনে পুরুষের প্রচুর হৃদরোগ ও ধূমপানজনিত রোগে মৃত্যুই প্রধান কারণ।
অন্যান্য মাদকাসক্তিসহ নারীর তুলনায় পুরুষের মাঝে অধিক ধূমপানের প্রবণতা দেখা যায়। আর এতে বাড়তি মৃত্যু হয়ে পুরুষের গড় আয়ু কমাতে ভূমিকা রেখেছে বলে মনে করেন গবেষকরা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.