Home / জাতীয় / নীলফামারীতে বন্যা দুর্গতদের মাঝে বিএমএ কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিতরণ
flood+bma+mbd

নীলফামারীতে বন্যা দুর্গতদের মাঝে বিএমএ কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিতরণ

মাস্টারি বিডি ডটকম
নীলফামারী । ২৮ আগস্ট ২০১৭ । ১৩ ভাদ্র ১৪২৪

নীলফামারী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটি।

নীলফামারী শাখার (বিএমএ) আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন চত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মমতাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাস) ও বিএমএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, একই সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মো. শেখ শহীদ উল্লাহ, কার্যকরী পরিষদের সদস্য ডা. মোহাম্মদ জাবেদ, প্রচার কমিটির সদস্য সুব্রত ঘোষ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ প্রমুখ।

জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায় জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সদরের ২শ’ পরিবারের মাঝে ৪ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ৫টি করে খাবার স্যালাইন বিতরণ করা হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.