Home / আন্তর্জাতিক / নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ চেয়ারে নারী প্রধান
Diana-Puketapu-Lyndon

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ চেয়ারে নারী প্রধান

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
৮ই নভেম্বর ২০২৩ | ২৩শে কার্তিক, ১৪৩০

ডায়ানা পুকেটাপু-লিন্ডন প্রথম নারী হিসেবে নিউ জিল্যান্ড ক্রিকেটের (NZC) প্রধানের চেয়ারে বসছেন। ইতিহাসের অংশ হতে চলেছেন তিনি।

f68c523776645b838ec4212d869dd87172ef2af3

নতুন দায়িত্ব পাওয়া লিন্ডন নিউ জিল্যান্ডের অলিম্পিক কমিটিরও প্রধান। এছাড়া সেইলিংয়ের আমেরিকান কাপে দুইবার প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা এবং একবার ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে পরিচালকদের একজন ছিলেন তিনি।

এনজেডসির সাবেক প্রধান নির্বাহী স্নেডেন তিন মেয়াদে বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বর্তমান মেয়াদের এখনও বাকি রয়েছে এক বছর। তবে লিন্ডনকে নতুন দায়িত্ব গুছিয়ে নিতে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য সরে দাঁড়িয়েছেন স্নেডেন।

dhakaprokash-news-photo-27-20231108174657

বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন স্নেডেন। এনজেডসির বুধবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তার ছেড়ে যাওয়া পদে উত্তরসূরির চলার পথ সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া স্নেডেনের জায়গায় আইসিসির বোর্ড সভায় নিউ জিল্যান্ডের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার রজার টুজ।

 

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …