Home / নারী ও শিশু / নারীদেরকে শিক্ষিত, অর্থনৈতিকভাবে স্বচ্ছল এবং সিদ্ধান্ত গ্রহণে সাবলম্বী হতে হবে-সিমিন হোসেন রিমি
1706627666.Joyita

নারীদেরকে শিক্ষিত, অর্থনৈতিকভাবে স্বচ্ছল এবং সিদ্ধান্ত গ্রহণে সাবলম্বী হতে হবে-সিমিন হোসেন রিমি

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৩০শে জানুয়ারি ২০২৪ | ১৬ই মাঘ ১৪৩০

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতে তাদেরকে শিক্ষিত, অর্থনৈতিকভাবে স্বচ্ছল এবং সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি সাবলম্বী হতে হবে।

আজ রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ঢাকা বিভাগীয় পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতারা হচ্ছেঃ

-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নাজমা মাসুদ,

-শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিপাশা হোসাইন,

-সফল জননী নারী জোহরা আক্তার।

-নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী গীতা রানী রায় এবং

-সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মায়া রানী দেব ভৌমিক।

জয়িতাদের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নারীদের প্রতি মানসিকতা পরিবর্তন করতে না পারলে কোন উন্নয়ন সম্ভব নয়। মেয়েরা যেন মানুষ পরিচয়ে বাঁচে সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। জয়িতারা সংগ্রামী নারীদের জীবনে জয়ী হওয়ার অনুপ্রেরণা।

ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।

আরো উপস্থিত ছিলেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, ঢাকা বিভাগের অতিরিক্ত ডি আইজি মারুফ হোসেন সরদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতায় সচিব নাজমা মোবারেক বলেন, জয়িতা অদম্য প্রত্যয়ের নাম। সকল নারীই একজন জয়িতা। নারী উন্নয়নের ফলে প্রতিবছর জেন্ডার গ্যাপ সমতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

 

 

 

সূত্রঃ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …