Home / জাতীয় / বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন- ড. শিরীন শারমিন চৌধুরী
download (2)

বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন- ড. শিরীন শারমিন চৌধুরী

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৩১শে জানুয়ারি ২০২৪ | ১৭ই মাঘ ১৪৩০

সর্বসম্মতিক্রমে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে  নির্বাচিত হয়েছেন রংপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী।

নির্বাচিত হবার পর চলতি সংসদের  বৈঠক মুলতবি করা হয়। পরে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নব-নির্বাচিত স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী একমাত্র প্রার্থী থাকায় বৈঠকের সভাপতি ডেপুটি স্পিকার বলেন, ‘অন্য কোন প্রার্থী না থাকায় ড. শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে সংসদ কার্যপ্রণালী বিধির-৮ ধারা অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেয়ার বিধান রয়েছে।’

নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা কন্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।

এর মধ্যদিয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর একাদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন শেষ হলো এবং একই সাথে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ করেন।

সূত্রঃ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …