Home / অপরাধ / নবীগঞ্জে মোক্তাদির হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড
mrittudandambd

নবীগঞ্জে মোক্তাদির হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড

মাস্টারি বিডি ডটকম
হবিগঞ্জ । ২৬ অক্টোবর ২০১৬ । ১১ কার্তিক ১৪২৩

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা বোয়ালজুর দীঘলবাক গ্রামের আলোচিত মোক্তাদির আলী হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতুদণ্ড ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। সংবাদ বাসস-এর।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ৩ আসামী পলাতক এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯ আসামী পলাতক ছিল।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি গরু দিয়ে জমির ধান খাওয়ানোর প্রতিবাদ করে বোয়ালজুড় গ্রামের মছদ্দর আলীর পুত্র মোক্তাদির আলী (২৪)। এসময় আসামীরা তাকে আক্রমণ করে হত্যা করে।

এ ব্যাপারে ওই দিন মোক্তাদির আলীর ভাই মোশাহিদ আলী নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম ২০০২ সালের ২১ জুলাই ৩৭ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১৯ জনের সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আনিছ, ফরাস, জমশেদ, বজলু ও নুর ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। এর মধ্যে আনিছ ও ফরাস আদালতে উপস্থিত ছিল।
বিচারক মামলার আরও ২৭ আসামীকে ৩ বছর, ২ বছর ও ১ বছরের মেয়াদে কারাদ- ও অর্থদন্ড প্রদান করেন।

আসামীদের মধ্যে বিচার চলাকালে ৩ জন মৃত্যুবরণ করে। কোন আসামী খালাস পায়নি।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী ও অতিরিক্ত পিপি অ্যডভোকেট ছালেহ আহমেদ।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ছালেহ আহমেদ জানান, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ছিল। এই মামলায় কোন আসামী রেহাই পায়নি। এই রায়ের ফলে ন্যায় বিচার নিশ্চিত হল।
এদিকে মামলার বাদী ও নিহত মোক্তাদির আলীর ভাই মোশাহিদ আলী মঙ্গলবার রায় শুনে সন্তোষ প্রকাশ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.