Home / বিনোদন / নাটক / ‘নদী বিলাস’
fazlur+rahman+babu+mbd

‘নদী বিলাস’

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ১৪ অক্টোবর ২০১৮ । ২৯ আশ্বিন ১৪২৫

কেউ কথা না রাখলেও কথা রেখেছে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’। নাট্যকার তৈরির মতো কঠিন পরীক্ষায় বেশ ভালোভাবেই উৎরে গেছে প্রতিষ্ঠানটি। তিন মাসব্যাপী নাটক রচনা প্রশিক্ষণ কোর্স পরিচালনা। প্রতিটি প্রশিক্ষণার্থীকে দিয়ে একটি করে নাটক লেখানো এবং সেখান থেকে বাছাই করে তিনটি নাটক টেলিভিশনে প্রচারের মহাযজ্ঞ শেষ হতে যাচ্ছে ১৯ অক্টোবর। ওইদিন চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রতিযোগিতার সেরা নাটক ‘নদী বিলাস’। নাটকটির রচয়িতা মাসুদ রানা সবুজ। নির্মাণ করেছেন গুণী নাট্যনির্মাতা সুমন আনোয়ার।

masud+rana+sabuj+mbd-2

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আহসান হাবিব নাসিম, জাকিয়া বারী মম ও মনিরা মিঠুর মতো অভিজ্ঞ অভিনেতারা। এরইমধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সুমন আনোয়োর বলেন, ‘ নদী ভাঙা মানুষ দুলু শেখ। নদীতে বিলীন হয়েছিলো ঘরবাড়ী সব, তারপরও নদীর সাথেই বাঁধা ছিলো দুলু শেখের জীবন, বউ বাচ্চা সংসার নিয়ে বিপদে পরা দুলু শেখ বহু কষ্টে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। সেই যুদ্বের কথা আজও ভোলেনি দুলু শেখ, আজ তার ছেলে মেয়েরা অনেক বড় চাকরি করে, ছোটো ছেলের সাথে তার বাড়ীতে ঢাকায় থাকে দুলু শেখ, কিন্তু আজও তাকে নদী টানে, নদীর কাছে কি যেন মায়া, হয়তো স্ত্রীকে কবর দিতে পারেনি, কলার ভেলায় নদীতে ভাসিয়ে দিতে হয়েছিলো লাশ, তাই হয়তো নদীর জলেই স্ত্রীকে খুঁজে পান, আর সে কারণেই শহরের ইট কাঠের ভেতরও দুলু শেখকে নদী টানে। ছোটো ছেলের স্ত্রীও আপন করে নিতে পারেনি শ্বশুরকে, ছোটো ছেলের স্ত্রীর তাকে বোঝা ভাবাটা দিন রাত বুঝতে পেরেও ছেলেকে একটুও বুঝতে দেন না দুলু শেখ, একদিন সহ্য করতে না পেরে নদীর কাছেই ছুটে যায় দুলু শেখ।

মাসুদ রানা সবুজ
                                                                            মাসুদ রানা সবুজ

আগামী ১৯ অক্টোবর চ্যানেল আইতে দুপুর ২টার সংবাদের পর ‘নদী বিলাস’ প্রচার হবে বলে জানিয়েছেন সুমন আনোয়ার।
সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 26 1

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার | মাসস জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে …

Leave a Reply

Your email address will not be published.