Home / জাতীয় / নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ
27 25

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণ-অভুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এ দল।

 নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিমন্ত্রণপত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে ড. ইউনূসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন আব্দুল হান্নান মাসউদ।

ছবির বিবরণীতে তিনি লিখেছেন, ‘২৪-পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …