মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ জানুয়ারি ২০১৭ । ০৫ মাঘ ১৪২৩
রাঙ্গামাটি, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ও বরিশাল অঞ্চলসহ এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অধিদফতর একথা জানায়।
আজ বুধবার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৪৩ মিনিটে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।-বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম