Home / অর্থনীতি / দুই দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
VP_1712468990

দুই দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৭ এপ্রিল ২০২৪ | ২৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা  দু’দিনের সরকারি সফরে আজ ঢাকা পৌঁছেছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েরাকে স্বাগত জানান।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করার সম্ভাবনা রয়েছে।

তাঁর এই সফরে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। ব্রাজিল বাংলাদেশে কম দামে গরুর মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আলোচনা হতে পারে।

 

 

 

 

সূত্রঃ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …