Home / আন্তর্জাতিক / ‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’-বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪
healthday-1649215373

‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’-বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৭ এপ্রিল ২০২৪ | ২৪ চৈত্র ১৪৩০

বিশ্ব স্বাস্থ্য দিবস, প্রতি বছর ৭ এপ্রিল সারা বিশ্বে পালিত হয় ৷ এই দিনের লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক সচেতনতা তৈরি করা ।

প্রতিবছর কোনও না কোনও থিম নিয়ে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস ৷ চলতি বছর এই দিনের থিম ‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’ ।সর্বত্র মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং সেই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য, নিরাপদ পানীয় জল, পুষ্টি, মানসম্পন্ন আবাসন, পরিবেশগত অবস্থা এবং স্বাধীনতা পাওয়া মানুষের অধিকার ৷

main_1670930606

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ বলেন, ‘‘সকলের জন্য স্বাস্থ্যের অধিকার উপলব্ধি করার অর্থ হল এমন পরিস্থিতি তৈরি করা যেখানে প্রত্যেকে সর্বত্র উচ্চ-মানের স্বাস্থ্য সুবিধা, পরিষেবা এবং পণ্যগুলি পাবেন ৷ যা জনগণের চাহিদা, বোঝাপড়া এবং মর্যাদাকে অগ্রাধিকার দেবে । এর অর্থ একটি সম্পূর্ণ অধিকার যা মানুষকে সুস্থভাবে বাঁচতে সাহায্য় করে ৷ যেমন শিক্ষা, নিরাপদ জল এবং পুষ্টিকর খাদ্য ইত্যাদি ৷

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো।

 

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …