Home / বিনোদন / নাটক / দিনার-বিজরী জুটিবদ্ধ
dinar+bijori+mbd-3

দিনার-বিজরী জুটিবদ্ধ

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ০৭ আগস্ট ২০১৯ | ২৩ শ্রাবণ ১৪২৬

ইন্তেখাব দিনার অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় বহু টিভি নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি পাঁচ শতাধিক বিজ্ঞাপনে ভয়েস দিয়েছেন। কিন্তু দীর্ঘ এই পথচলায় মাত্র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। সেটি ছিল ২০০১ সালে ‘রাঁধুনী গুঁড়া মসলা’র বিজ্ঞাপন। এতে তার সহশিল্পী ছিলেন শর্মিলী আহমেদ।

Dinar+Bijori+mbd

এবার দীর্ঘ ১৮ বছর পর দিনারকে আবারো বিজ্ঞাপনে দেখা যাবে। অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের পাউডার দুধের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
আর মজা হচ্ছে, বিজ্ঞাপনটিতে সহশিল্পী হিসেবে রয়েছেন দিনারেরই সহধর্মিণী মডেল ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। এরইমধ্যে এটির শুটিং শেষ হয়েছে বলে জানান দিনার ও বিজরী।

dinar+bijori+mbd-2

জানা যায়, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
প্রসঙ্গত, আহমেদ ইউসুফ সাবেরের নির্দেশনায় সনি টিভির বিজ্ঞাপনে বিজরী প্রথম মডেল হন। তবে একই বছর আফজাল হোসেনের নির্দেশনায় ‘নন্দিনী প্রিন্ট শাড়ি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেন বিজরী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.