Home / উদ্যোগ / দিনাজপুরে ৮৭ কোটি টাকা ব্যয়ে ৫৮টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ শুরু
dinajpur+mbd

দিনাজপুরে ৮৭ কোটি টাকা ব্যয়ে ৫৮টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ শুরু

মাস্টারি বিডি ডটকম
দিনাজপুর । ২৯ মে ২০১৭ । ১৫ জৈষ্ঠ্য ১৪২৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে চলতি বছর দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ৮৭ কোটি টাকা ব্যয়ে ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, চলতি বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে জেলার ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ জন্য ব্যয় হবে ৮৭ কোটি টাকা। চলতি মে মাসের ২০ তারিখ পর্যন্ত ভিত্তি প্রস্তর কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী অর্থ বছরের ৩১ ডিসেম্বর থেকে ৩০ জুনের মধ্যে ভবনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নিয়োজিত ঠিকাদারদের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। মান সম্পন্ন এবং যুগোপযোগী পাঠদানের জন্য ৩ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তরে প্রথম পর্যায়ে ১ তলা পর্যন্ত সম্পন্ন করা হবে। পরবর্তীতে অর্থ বরাদ্দ সাপেক্ষে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার নির্মাণ কাজ শুরু করা হবে।

প্রথম স্তরে প্রত্যেকটি ভবনে ৫টি করে কক্ষ থাকবে। প্রত্যেকটি কক্ষ পাঠদান উপযোগী করে নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের জন্য ৪টি বাথরুম থাকবে।

জেলার পার্বতীপুরে ১৮, ফুলবাড়ীতে ১০, নবাবগঞ্জে ৪, বিরামপুরে ৫, ঘোড়াঘাট, হাকিমপুর, বীরগঞ্জ, কাহারোল ও খানসামায় ২টি করে এবং সদরে ৫ ও চিরিরবন্দরে ৩টি ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

জেলায় বর্তমানে প্রায় ১ হাজার ৯০০ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোর পুরাতন ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.