Home / জাতীয় / আইএইএ সম্মেলনে যোগ দিতে ভিয়েনার উদ্দেশে প্রধানমন্ত্রী
pm+viana+mbd-2

আইএইএ সম্মেলনে যোগ দিতে ভিয়েনার উদ্দেশে প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ মে ২০১৭ । ১৫ জৈষ্ঠ্য ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগদানের লক্ষ্যে দুদিনের সরকারি সফরে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সংবাদ বাসস-এর।

pm+viana+mbd-3অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ অন্যান্যের মধ্যে বিমান বন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ফ্লাইটটি আজ স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনাস্থ জাতিসংঘ অফিসসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

পরে শেখ হাসিনাকে হোটেল ইমপেরিয়ালে নিয়ে যাওয়া হবে। দুদিনের সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেল প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি অনুষ্ঠান এবং ইফতারে যোগ দেবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন।

আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী ৩১ মে সকালে দেশে ফিরবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.