মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ১০ মে ২০১৯ । ২৭ বৈশাখ ১৪২৬
একক টগরে তেমন একটা গন্ধ নেই। তবে থোকা টগরের সুন্দর মৃদু গন্ধ রয়েছে। টগরের ঝোঁপঝাড়বিশিষ্ট চিরহরিৎ গাছ। এটি গর্ভশীর্ষ পুষ্প৷ বাংলাদেশের সিলেটে একে দুধফুল বলে ডাকা হয়।
টগর দুই রকম- থোকা টগর ও একক টগর।

ঝাঁকড়া মাথার জন্য টগর গাছ সুন্দর। ডালগুলোও সোজা ওঠে না, বহু শাখা-প্রশাখা নিয়ে ঝোঁপের মতো বাগানের শোভা বাড়ায়। সুন্দর করে ছেঁটে দিলে চমৎকার ঘন ঝোঁপ হয়। বাংলাদেশের বনে-বাদাড়ে টগর এমনিতেই জন্মে। গাছের পাতা বা ডাল ছিঁড়লে সাদা দুধের মতো কষ ঝরে বলে একে “ক্ষীরী বৃক্ষ” বলা যায়।
দক্ষিণ আমেরিকা থেকে এই গাছ ভারত উপমহাদেশে এসেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম