মাস্টারি সংবাদ | রিপোর্টার
জীবনশৈলী | ১২ নভেম্বর ২০২৩ | ২৭ কার্তিক ১৪৩০

সকাল বেলা এক কাপ সবুজ চায়ে একটুখানি মধু কিংবা খালিপেটে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে পান করার উপকারিতা কমবেশি সবারই জানা। কিন্তু ত্বক সুন্দর রাখার ক্ষেত্রে মধুর নানাবিধ ব্যবহার সম্পর্কে অনেকেরই অজানা। ত্বক সুন্দর রাখতে মধুর তিনটি ব্যবহার জেনে নিন-
ব্রণ সারাতে মধু
ব্রণ কিংবা ব্রণের দাগ সারাতে মধুর জুড়ি নেই। প্রাকৃতিক এ উপাদান ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এবং প্রদাহ, ত্বকের লালচেভাব ও দাগ নিরাময়ে সহায়তা করে।
মধুতে এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে, তাই এটি মুখের ত্বকের মৃত কোষ দূর করতে পারে। ফলে ত্বক উজ্জ্বল হয়। ভালোভাবে মুখ ধোয়ার পরে মধু, কাঁচা দুধের মিশ্রণ লাগাতে পারেন। কিংবা খালি মধু অল্প গোলাপ জল মিশিয়ে মুখে মেখে রেখে দিন কয়েক মিনিট। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
দাগ হালকা করে মধু
ব্রণের দাগ দূর করতে সাহায্য করে মধু। এক্ষেত্রে দাগ হয়ে যাওয়া স্থানে মধু মেখে রেখে দিন কিছুক্ষণ। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন করার পর দেখবেন দাগ হালকা হয়ে এসেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম