Home / জাতীয় / ‘তিতলি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত
titli+mbd

‘তিতলি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত

মাস্টারি বিডি
ঢাকা । ১০ অক্টোবর ২০১৮ । ২৫ আশ্বিন ১৪২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ আরো ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে ভারতের ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

titli+mbd-2

অর্থাৎ, বন্দর ঘূর্ণিঝড় কবলিত, বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার। তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা এখনই নিতে হবে৷

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় তিতলি আজ বুধবার সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, মোংলা থেকে ৮১৫ কিলেমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ওই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা, ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় তিতলি আরও শক্তি সঞ্চয় করে বুধবার মধ্যরাতের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি গোপালপুর ও কলিঙ্গপত্তমের মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

সে সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

ভারতের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থলভাগে ওঠার পর তিতলি কিছুটা বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে হতে ধীরে ধীরে দুর্বল হয়ে আসতে পারে।

আর সেক্ষেত্রে ঘূর্নিঝড়ের কিছুটা প্রভাব বাংলাদেশের সুন্দরবন, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এলাকায় পড়তে পারে বলে বাংলাদেশের আবহাওয়াবিদরা মনে করছেন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রবল এ ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকাসহদেশের বিভিন্ন অংশের আকাশে মেঘের ঘূর্ণি দেখা যাচ্ছে। তবে বাংলাদেশে তিতলি’র কারণে শঙ্কিত হওয়ার মত কিছু এখনও দেখা যাচ্ছে না।
সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.