ঢাকা, শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। এ ছাড়াও গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন।
শুক্রবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। পাশাপাশি এ সময়ে ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটিতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯৭ জন ছাড়াও ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন ছাড়াও রাজশাহী বিভাগে ৯ জন, রিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন
ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৬৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে সাতজন, রংপুর বিভাগে দুজন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এবং রাজশাহী বিভাগে একজন করে মোট দুজন ডেঙ্গুতে মারা গেছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম