Home / এই দিন / ডিজিটাল গণমাধ্যমের দুর্বলতা ও ঝুঁকি কাটিয়ে উঠতে অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
shahriar+alom+minister+mbd-f

ডিজিটাল গণমাধ্যমের দুর্বলতা ও ঝুঁকি কাটিয়ে উঠতে অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ মে ২০১৭ । ২২ বৈশাখ ১৪২৪

ডিজিটাল গণমাধ্যমের দুর্বলতা ও ঝুঁকি কাটিয়ে উঠতে অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বৃহস্পতিবার এ কথা বলেন। ৩ মে ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সংবাদ বাসস-এর।

কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজিএ) বাংলাদেশ চ্যাপ্টার এবং সিজিএ ভারত চ্যাপ্টার যৌথভাবে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইন্দো বাংলা কনফারেন্স অন ডিজিটাল মিডিয়া: থ্রেটস্ এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে।

ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম বলেন, ডিজিটাল জগতের প্রতিনিধিত্ব করে প্রধানত তরুণরা। অনেক সময় তরুনদের দায়িত্বজ্ঞান ও অভিজ্ঞতার অভাবে এর ইতিবাচক দিকটি ঝুঁকির মুখে পড়ে। তাই সনাতনী গণমাধ্যম হতে ডিজিটাল গণমাধ্যমে সহজতর উপায়ে উত্তরণের জন্য নেতৃস্থানীয় গণমাধ্যমের অভিজ্ঞ সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব শ্যামল দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এবং সিজেএ’র সভাপতি ভারতীয় সাংবাদিক মহেন্দ্র বেদ।

শুরুতে বাংলাদেশ সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মোস্তাফা জব্বার এ বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.