Home / বিনোদন / নাটক / ডাবিং করতে গিয়ে ভয় পেয়েছিলেন মম!
zakia+bari+momo+mbd-3

ডাবিং করতে গিয়ে ভয় পেয়েছিলেন মম!

zakia+bari+momo+mbd-5

মাস্টারি বিডি । আর কে রাজ
বিনোদন ডেস্ক । ১৮ অক্টোবর ২০১৮ । ০৩ কার্তিক ১৪২৫

ডাবিং করতে গিয়ে রীতিমত ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী জাকীয়া বারী মম! আর ভয় পাবেনইবা না কেন- এ ধরনের চরিত্রে তো এর আাগে কাজ করেননি তিনি।

zakia+bari+momo+mbd-4

‘স্বপ্নের ঘর’ নামের ভৌতিক ছবিটি করতে গিয়ে শুটিংয়ের সময় অর্থাৎ অ্যাকটিং করতে গিয়ে তেমন ভয় না পেলেও ডাবিং করতে গিয়ে কিন্তু বেশ ভয় পেয়েছিলেন। কিছু দৃশ্যে তো লাইট জ্বালিয়ে ডাবিং করতে হয়েছিল। এ ছবিতে মম’র চরিত্রের নাম মারিয়া। তবে দর্শক ছবিটি পছন্দ করবে বলে মনে করছেন অভিনেত্রী জাকীয়া বারী মম।

zakia+bari+momo+mbd-2

বলাবাহুল্য, ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে এরইমধ্যে দর্শকের মন জয় করেছেন এই লাক্সতারকা।
আসছে ৯ নভেম্বর ‘স্বপ্নের ঘর’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

zakia+bari+momo+mbd

এ ছবিতে মম’র বিপরীতে আনিসুর রহমান মিলন অভিনয় করেছেন।

প্রসঙ্গত, মম এর আগে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘আলতা বানু’ নামের চারটি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলোতে তার অভিনয় দর্শক বেশ পছন্দ করেছেন।

zakia+bari+momo+mbd-7

বিশেষ করে শিহাব শাহীন পরিচালিত আরিফিন শুভ’র বিপরীতে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি মুক্তির পর বেশ সাড়া পান মম। ‘স্বপ্নের ঘর’ হতে যাচ্ছে তার পঞ্চম ছবি।

zakia+bari+momo+mbd-6

এ ছবির বাইরে ছোটপর্দার কাজ নিয়েও বেশ ব্যস্ত এখন মম। সম্প্রতি তার অভিনীত ‘কাচের পুতুল’ নামে নতুন একটি ধারাবাহিক নাটক চলছে এনটিভিতে। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.