Home / উদ্যোগ / ঈদে চমক নিয়ে আসছে ‘পপি-মারজুক’ জুটি
popy+marjuk+film+mbd-2

ঈদে চমক নিয়ে আসছে ‘পপি-মারজুক’ জুটি

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
চলচ্চিত্র | ঢাকা | ২২ মে ২০১৯ | ০৮ জ্যৈষ্ঠ ১৪২৬

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি আর ছোটপর্দার অভিনেতা মারজুক রাসেল অভিনীত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ মুক্তি পাচ্ছে এবার ঈদে। মাধ্যম অভিনয় হলেও একটি বড় পর্দা আরেকটি ছোট পর্দা। অর্থাৎ দুই ভুবনের দুই বাসিন্দা এবার জুটি বেঁধে দর্শকদের মন জয় করতে আসছেন।
কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত ছবি ‘দি ডিরেক্টর’। যদিও চলতি বছর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত এবার ঈদে ছবিটি মুক্তি চূড়ান্ত করেছেন নির্মাতা। অবশ্য বড় পর্দায় নয়, ঈদ উপলক্ষ্যে ছবিটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

popy+marjuk+film+mbd
সিনেমা হলে মুক্তি দেওয়ার পরিবর্তে ইউটিউব চ্যানেলে মুক্তির প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা জানান, ২০১৩ সালে সেন্সরে জমা দেওয়া হয় ‘দি ডিরেক্টর’। কিন্তু একাধিক অভিযোগ এনে সে সময় ছবিটির ছাড়পত্র দেওয়া হয়নি। এরপর এ সিনেমা মুক্তির জন্য আন্দোলনের এক পর্যায়ে ২০১৫ সালে সেন্সরের ছাড়পত্র পায় ‘দি ডিরেক্টর’। পরে পরিবেশক জটিলতায় আবারও ঝুলে যায় মুক্তি। ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। শেষ পর্যন্ত তাই ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

popy+marjuk+film+mbd-3

‘দি ডিরেক্টর’ ছবিতে ইউটিউবে দেখতে সান বিডিটিউব নামের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে কামরুজ্জামান কামু বলেন, নানা জটিলতায় ছবিটির মুক্তি দীর্ঘায়িত হচ্ছে। অনেক মানুষ ছবিটি দেখতে প্রতীক্ষায় আছেন, যারা নিয়মিত ছবিটির বিষয়ে জানতে চান। তাদের দেখাতে সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব চ্যানেলে সিনেমাটা মুক্তি দেব। ছবি কেমন হয়েছে, সেটা দর্শক বিচার করবেন।
পপি-মারজুক জুটির ব্যতিক্রমী রসায়নের পাশাপাশি ‘দি ডিরেক্টর’ ছবিতে আরও অভিনয় করেছেন- নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.