Home / আন্তর্জাতিক / জয়ললিতা চলে গেলেন
jayalalithambd-4

জয়ললিতা চলে গেলেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ ডিসেম্বর ২০১৬ । ২২ অগ্রহায়ণ ১৪২৩

তামিলনাড়ুর মুখ‌্যমন্ত্রী জয়ললিতা জয়রাম মারা গেছেন।

তামিলনাড়ুর ‘আম্মা’ খ্যাত জয়ললিতা সোমবার গভীর রাতে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অ‌্যাপোলো হাসপাতালে মৃত‌্যুবরণ করেন।

গত তিন মাস ধরে এই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন রাজ‌্যটির মুখ‌্যমন্ত্রী জয়ললিতা। এর মধ‌্যে সোমবার সন্ধ‌্যায় তার অবস্থার অবনতি ঘটলে কয়েকটি টেলিভিশনে তার মৃত‌্যুর খবরও প্রচার হয়ে গিয়েছিল।

এরপর জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাঘম (এআইডিএমকে)-এর দপ্তরে দলীয় পতাকা অর্ধনমিতও করে ফেলা হয়েছিল।

jayalalithambd-2

কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষ একে গুজব বলে উড়িয়ে দিয়ে জানায়, ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন ৬৮ বছর বয়সী এই রাজনীতিক। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরপর সোমবার গভীর রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ‌্যাপোলো হাসপাতালে তার মৃত‌্যু হয় বলে এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়াসহ ভারতের বিভিন্ন গণমাধ‌্যম সংবাদ প্রচার করে।

অভিনেত্রী থেকে জননেত্রীতে পরিণত হওয়া জয়ললিতার জন‌্য প্রার্থনা করছিলেন তামিলনাড়ুবাসী, যাদের কাছে তিনি ‘আম্মা’ হিসেবেই পরিচিত।

কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও হাসপাতালে জয়ললিতাকে দেখে এসে তার সার্বিক অবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান।

দেশটির অন‌্য রাজ‌্যসহ কেন্দ্রীয় রাজনীতিকরাও তামিলনাড়ুর পাঁচ বারের মুখ‌্যমন্ত্রীর আরোগ‌্য কামনা করছিলেন- যদিও চিকিৎসকদের কথায় খুব একটা ভরসা মিলছিল না।

এরপর গভীর রাতে অ‌্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ মুখ‌্যমন্ত্রীর মৃত‌্যু ঘোষণা করেন।

তারপর এআইডিএমকে এক টুইটে বলে, আমাদের প্রিয় নেতা, আয়রন লেডি.. আমাদের আম্মা আর নেই।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.