Home / অর্থনীতি / উচ্চফলনশীল ধানের মানোন্নয়নে চীন বিনিয়োগ করবে ১৬০ কোটি টাকা
dhanchinainvestmbd

উচ্চফলনশীল ধানের মানোন্নয়নে চীন বিনিয়োগ করবে ১৬০ কোটি টাকা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ ডিসেম্বর ২০১৬ । ২২ অগ্রহায়ণ ১৪২৩

বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলেও দেশে আরও অধিক পরিমাণ খাদ্য শস্য, বিশেষত ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরা ও লবণাক্ততাপ্রবণ এলাকায় উৎপাদন বৃদ্ধির জন্য একটি বিদেশী রাষ্ট্র বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে।

এই লক্ষ্যে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দেশের ১০ লাখ হেক্টর খরা ও লবণাক্ততাপ্রবণ জমিতে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে।

সোমবার রাজধানীর বিএডিসি ভবনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও চায়না ন্যাশনাল সীড গ্রুপ কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় ওইসব জমিতে ফসল উৎপাদনে আরও অগ্রগতির লক্ষ্যে চীন আগামি দুই বছরে বাংলাদেশে ১৬০ কোটি টাকা বিনিয়োগ করবে। সংবাদ বাসস-এর।

সমঝোতা স্মারকে নিজ নিজ দেশের সরকারের পক্ষে স্বাক্ষর করেন বিএডিসি’র চেয়ারম্যান এম. নাসিরুজ্জামান এবং চায়না ন্যাশনাল সীড গ্রুপ কোম্পানি লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট বেনচুয়ান পিয়ান।

সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সরকার যশোর জেলা দত্তনগরে একটি ‘এডাপটিভ রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ স্থাপন করবে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যেই দত্তপাড়া খামারে ৩৭ বিঘা জমি বরাদ্দ করেছে।

এ ব্যাপারে বিএডিসির চেয়ারম্যান বলেন, ‘যেহেতেু দেশের জনসংখ্যা বাড়ছে তাই চীনের সহায়তায় আমরা আরও কিছু উচ্চফলনশীল জাতের ধানের মানোন্নয়ন করতে যাচ্ছি।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.