Home / জাতীয় / জয়পুরহাট ক্ষেতলালে মেসির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
sdmbd

জয়পুরহাট ক্ষেতলালে মেসির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

মাস্টারি বিডি ডটকম
রংপুর । ০৫ নভেম্বর ২০১৬ । ২১ কার্তিক ১৪২৩

জেলার ক্ষেতলাল উপজেলায় শুক্রবার রাত সাড়ে ৮ টায় মেসির (ছোট ট্রাক্টর) ধাক্কায় মোটরসাইকেলে আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, নিহতরা হচ্ছেন- হাইবত আলী (৩২) ও জেসমিন বেগম (২৫)। তাদের বাড়ি ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামে। একই উপজেলার বড়তারা গ্রাম থেকে আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে নিজ বাড়ি দাশড়াতে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথিমধ্যে বটতলী বাজারের ক্ষেতলাল সড়কে নর্দান কোল্ড স্টোরেজ এলাকায় একটি মেসির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই ২ জনের মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। পরে জেলা আধুনিক হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ময়না তদন্ত শেষে আজ শনিবার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.