Home / উৎসব ও সংস্কৃতি / জয়নুল উৎসবে প্রাণের ঢেউ
charukala+mbd

জয়নুল উৎসবে প্রাণের ঢেউ

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
সংস্কৃাত প্রতিবেদন । ১১ ডিসেম্বর ২০১৮ । ২৭ অগ্রহায়ণ ১৪২৫

চারুকলায় ১০ দিনব্যাপী জয়নুল উৎসব–শিল্পকর্ম প্রদর্শনী…

ঢাবি’র জয়নুল গ্যালারীতে চারুকলার ৭০ বছর পূর্তি এবং জয়নুল উৎসব ও শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।
সোমবার চারুকলা অনুষদের বকুল তলায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ বছরে প্রদর্শনীকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষক-শিল্পীদের প্রদর্শনী চলবে ১০ থেকে ২০ ডিসেম্বর। এছাড়া বার্ষিক প্রদর্শনীতে বিভিন্ন বিভাগের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী হবে ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

joynulutsabmbd-in

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, অধ্যাপক রফিকুন নবী ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

joynul+abedin+mbd

উপাচার্য বলেন, চারুকলা নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস। শিল্পকর্ম প্রদর্শনীটি নতুন শিল্পীদের জন্য আধুনিক গবেষণার সুযোগ সৃষ্টি করতে পারে। শিল্পীরা যুগে যুগে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সত্যের পথ ছাড়েননি। তাদের মধ্যে অদম্য শক্তি আছে এবং এটি চারুকলা অনুষদের ঐতিহ্য।
অনুষ্ঠানে শিল্পী মুর্তজা বশীর, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, শিল্পী মুস্তাফা মনোয়ার এবং শিল্পী সমরজিৎ রায় চৌধুরীকে কারুশিল্প চর্চা, শিক্ষা, আন্দোলন সংগ্রাম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.