Home / ফটো গ্যালারি / জ্যাকুলিনের হলিউড চমক!
Jacqueline+actress+mbd-8

জ্যাকুলিনের হলিউড চমক!

Jacqueline+actress+mbd-2

মাস্টারি বিডি । মাহবুব আহসান শিমুল
বিনোদন ডেস্ক । ৩০ জুন ২০১৮ । ১৬ আষাঢ় ১৪২৫

হলিউডে হলি অভিষেক ঘটেছে জ্যাকুলিন ফার্নানদেজের। ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, দীপিকার পদচারণার পর হলিউডি তালিকায় এখন যোগ হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। ‘ডেফিনেশন অব ফিয়ার’ শিরোনামে একটি ছবির মাধ্যমে হলিউডে পা রেখেছেন জ্যাকুলিন। ছবিটি পরিচালনা করেছেন জেমস সিম্পসন।

Jacqueline+actress+mbd-4

এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারে উপস্থিতিতে তাক লাগিয়ে দিয়েছেন জ্যাকুলিন।

জ্যাকুলিন বলেন, ‘ভৌতিক একটি ছবিতে অভিনয় করেছি। কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। প্রথম হলিউড সিনেমা হিসেবে এটি স্বাভাবিক অনুভূতি। সিনেমা সংশ্লিষ্টরাও বেশ সন্তুষ্ট।’

Jacqueline+actress+mbd-6

নিয়মিত হলিউড সিনেমায় তাকে দেখা যাবে কি-না সেই প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘নিয়মিত হওয়ার বিষয়টি এখন বলা সম্ভব নয়। কারণ ছবিটি মুক্তি পাবার পর এটি বোঝা যাবে।’

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.