Home / আন্তর্জাতিক / জেসিয়া’র চ্যালেঞ্জ শুরু
21091422196277_1880017168979030_6819880022469618775_n

জেসিয়া’র চ্যালেঞ্জ শুরু

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ নভেম্বর ২০১৭ । ২২ কার্তিক ১৪২৪

Untitled-33-59ff45951dba4

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্ব আজ। এতে অংশ নেবেন বাংলাদেশের প্রতিযোগী জেসিয়া ইসলাম। এ পর্বের ষষ্ঠ গ্রুপে তার সঙ্গে থাকছেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বতসওয়ানার সুন্দরীরা। এ বিভাগের ফলাফল থেকেই চূড়ান্ত  হবে ‘ফাইনাল ফোরটি’।

গত ৩১ অক্টোবর চীনের ওভারসিস চায়নিজ টাউন ইস্ট শেনজেনে এক ড্রয়ের মাধ্যমে এ গ্রুপ নির্ধারণ করা হয়।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭ তম আসরে গত ২ নভেম্বর দলবেঁধে তিন কিলোমিটার পথ হাঁটেন সুন্দরীরা। ১২০ প্রতিযোগী ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন মহাদেশ অনুযায়ী। এশিয়া মহাদেশের ব্যানারে ছিলেন জেসিয়া। এ রাউন্ডে পাহাড়ি পোশাক পরে হাজির হয়েছিলেন জেসিয়া।

চীনের প্যারেড গ্রাউন্ডে সুন্দরীদের দেখতে জড়ো হন হাজার হাজার দর্শক।

তথ্যসূত্র ও ছবি : সমকাল

 

 

 

 

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.