শেখ নজরুল। মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ নভেম্বর ২০১৬ । ১৪ অগ্রহায়ণ ১৪২৩
হুইল চেয়ারে তাকে বেশ প্রসন্ন দেখাচ্ছিল। অথচ কিছুদিন আগেও তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। টানা এক মাস ২৩ দিন পর খাদিজা হাসপাতালের আইসিইউ ও কেবিন থেকে ফিরে এলেন নতুন জীবনে। মুখে অনাবিল আনন্দের হাসি। মুখে তখন খেলা করছে নতুন আলোর যিশু।
হুইল চেয়ার থেকে হাসপাতালের কর্মীরা তাঁকে ধরাধরি করে তুলে এনে বসালেন উঁচু একটি চেয়ারে। সামনে ঘিরে থাকা টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার ক্যামেরা ব্যস্ত এই বিরর মুহূর্তের ছবি সংগ্রহে। মোবাইল ফোনে ছবি তোলায় ব্যস্ত আশেপাশে অনেকেই ।
গেল শনিবার দুপুর ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালের তথ্যকেন্দ্র আর সামনের লবিতে সিলেটের কলেজ ছাত্রী খাদিজাকে নিয়ে তৈরি হয় এমন জীবনঘন পরিবেশ। নিরাপত্তাকর্মীদের কঠোর বেষ্টনীর মাঝেই চারদিকে উপচে পড়া ভিড়। সবার চোখ কেবলই খুঁজে ফিরছিল খাদিজাকে। খাদিজার চোখেও নতুন জীবনের ঝিলিক। যেন নতুন জীবনে ফেরার ভিন্ন এক প্রকাশ!
মিডিয়া, হাসপাতাল, প্রধানমন্ত্রী—সবাইকে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি খাদিজা।’
জীবন বোধহয় এমনই। হারার আগে হারে না।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম