Home / কৃষি / জামালপুরে ভুট্টা চাষ বাড়ছে
vutta+mbd

জামালপুরে ভুট্টা চাষ বাড়ছে

মাস্টারি বিডি ডটকম
জামালপুর । ১১ ফেব্রুয়ারি ২০১৭ । ২৯ মাঘ ১৪২৩

সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় জামালপুর জেলার কৃষকরা ভুট্টা চাষে অধিক অগ্রহী হয়ে উঠেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) অফিস সূত্র জানায়, ৮ হাজার ৩৫৮ হেক্টর জমি ভুট্টা চাষের আওতায় আনা হয়েছে, যা গত বছরের তুলনায় ৯৭৮ হেক্টর বেশি।

vutta+mbd-in-4

অফিস সূত্র জানায়, গত বছরের থেকে এ বছর ভুট্টার উৎপাদন ৭ হাজার ৮২৪ টন বেশি হবে।

এর মধ্যে সদর উপজেলার ২০০ হেক্টর সরিষাবাড়ির ৬৫০ হেক্টর, মেলান্দহের ১৭৮ হেক্টর, ইসলামপুরের এক হাজার তিনশ’ হেক্টর, দেওয়ানগঞ্জের ৪ হাজার ৯শ’ হেক্টর, মাদারগঞ্জের ১৮০ হেক্টর ও বকশীগঞ্জ উপজেলার ৯৫০ হেক্টর জমি ভুট্টা চাষের আওতায় আনা হয়েছে।
প্রতি হেক্টর জমি থেকে ৮ টন ভুট্টার উৎপাদন নির্ধারণ করা হয়েছে।

দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও বকশীগঞ্জ উপজেলার জমি ভুট্টা চাষের উপযোগী হওয়ায় চর এলাকার কৃষকরা এসব এলাকায় ভুট্টা চাষ সম্প্রসারিত করছেন।

vutta+mbd-in-3

এছাড়া গত বছর ভুট্টার ন্যায্য মূল্য পাওয়ায় এ বছর কৃষকরা ভুট্টা চাষে উৎসাহী হয়ে উঠেছেন।

ডিএই’র প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবু হানিফ বলেন, চর এলাকার জমি ভুট্টা চাষের উপযোগী। উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহ প্রকাশ করছেন।
তিনি আরো বলেন, ভুট্টার নানামুখী ব্যবহারের কারণে ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 5 26 1

বিশ্বের সবচেয়ে দামি গরু ‘ভিয়াতিনা ১৯’: বিক্রি হয় ৫৯ কোটি টাকায়

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশে যখন পশুর হাটে গরু কেনাবেচা জমজমাট, তখন বিশ্বের সবচেয়ে …

Leave a Reply

Your email address will not be published.