Home / জাতীয় / জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু
national-parliament-house

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২২ জানুয়ারি ২০১৭ । ০৯ মাঘ ১৪২৩

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বিকাল ৪ টায় শুরু হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩ জানুয়ারি এ অধিবেশন আহবান করেন। এটি দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম তথা শীতকালীন অধিবেশন।

বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিন আজ রোববার সংসদে ভাষণ দিবেন। এরপর এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে।

এ অধিবেশনে ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাশসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তবে আজ অধিবেশনের শুরুর দিন বর্তমান সংসদের গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোকপ্রস্তাব পাস এবং আলোচনা অনুষ্ঠিত হবে। মরহুম লিটন গত ৩১ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকার বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

এদিকে দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন গত ৪ ডিসেম্বর শুরু হয়ে গত ৮ ডিসেম্বর শেষ হয়। মোট ৫টি কার্যদিবসের ওই অধিবেশনে ৯টি সরকারি বিলের মধ্যে ৫টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৩৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৬টি গৃহীত নোটিশের মধ্যে ১টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি।
এছাড়া ১৩তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৯৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ১৮টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ১ হাজার ৫২৭টি প্রশ্নের মধ্যে ৬৯২টি প্রশ্নের জবাব দেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.