Home / জাতীয় / জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে ঢাবি’র বিভিন্ন কর্মসূচি
Nazrul+poet+mbd-4

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে ঢাবি’র বিভিন্ন কর্মসূচি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ মে ২০১৭ । ০৯ জৈষ্ঠ্য ১৪২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Nazrul+poet+mbd-2এ উপলক্ষে সকাল সোয়া ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন। এরপর সকাল সাড়ে ৬ টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

উপাচার্যের সভাপতিত্বে মাজার প্রাঙ্গণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সা¤্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী সৈনিক নজরুল।’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের উদ্যোগে সন্ধ্যা ৭ টায় ‘রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ক্লাবের সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন উপস্থিত থাকবেন। সমাপনী বক্তব্য রাখবেন ক্লাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে সঙ্গীত, আবৃত্তি, মূকাভিনয় ও নৃত্য পরিবেশন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.