Home / জাতীয় / জলপাইগুড়িতে এখনো অটুট খালেদা জিয়ার জন্মভিটা
31 31 31 11

জলপাইগুড়িতে এখনো অটুট খালেদা জিয়ার জন্মভিটা

ঢাকা, বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ মাসস
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তিতে আজও যত্নে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মভিটা।
জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বাড়িটি আজও বহন করে এক ঐতিহাসিক স্মৃতি, যেখানে জন্ম নিয়েছিলেন খালেদা খানম পুতুল—যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় নাম।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দেশভাগের বহু বছর পরও এই বাড়িটি আগের মতোই রয়ে গেছে। আজও খালেদা জিয়ার আত্মীয়-স্বজন নিয়মিতভাবে এসে জন্মভিটাটি পরিদর্শন করেন। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে এই বাড়ির ইতিহাস, স্মৃতি আর গর্বের গল্প।
মাত্র দুই বছর বয়সে দেশভাগের সময় ভারত ছেড়ে পূর্ববাংলায় এলেও, নয়াবস্তির এই বসতভিটা রয়ে গেছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে।
জন্মভূমি আর কর্মভূমি আলাদা হলেও—এই বাড়িটি মনে করিয়ে দেয় শেকড় কখনো মুছে যায় না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …