Home / উদ্যোগ / জমে উঠেছে পার্লার
eid+make-up+mbd-4

জমে উঠেছে পার্লার

মাস্টারি বিডি | শাহানা তৃণা
ফিচার ডেস্ক | ঢাকা | ০৩ জুন ২০১৯ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৬

ঈদ উপলক্ষে জমে উঠেছে পার্লারগুলো। রূপসচেতন নারীরা সেখানে ভিড় করছেন শরীরী সৌন্দর্যের নানা প্রয়োজনে। ঈদের কেনাকাটা প্রায় শেষ। কাজেই এখন ব্যস্ততা বেড়েছে বিউটি পার্লারগুলোর।

এবার গ্রীষ্ম মৌসুমের কড়া রোদ আর ধুলাবালির ভেতরেই কেউ বেরিয়েছেন ঈদের কেনাকাটায়, কেউবা পেশাগত দায়িত্ব পালনে গেছেন অফিসপাড়ায়। রাজধানীতে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে নিজেদের কাজে প্রতিদিন বেরিয়েছেন। সমাসন্ন ঈদের এ সময়ে তাই কড়া রোদে জ্বলে যাওয়া ত্বকে সৌন্দর্য ফিরিয়ে আনতে কিশোরী তরুণী ও গৃহিনীরা ভিড় করছেন পার্লারে। কাজেই প্রতিটি এলাকার অলিগলিতে গড়ে ওঠা পার্লারসহ নামিদামি সব পার্লারেই পড়েছে ‘রূপচর্চা’র হিড়িক।

eid+make-up+mbd-2

একজন বিউটিশিয়ান বলেন, এবার অতিরিক্ত গরমে মেয়েদের ত্বকে এক ধরনের র‌্যাশ দেখা দিচ্ছে। পার্লারে আগত নারীদের এ বিষয়ে পরামর্শও দেওয়া হয়। একই সঙ্গে র‌্যাশ কমে গেলে ত্বকে ২০ মিনিটের একটি স্কার্ভাল ম্যাসাজ করা হয়।

ঈদ আনন্দ পরিপূর্ণ করে তুলতে তরুণ-তরুণী থেকে মধ্যবয়সী, এমনকি বয়স্করাও ভিড় করছেন ছোট-বড় পার্লারে। ফেসিয়াল, ফেয়ার পলিশ, গোল্ড ফেসিয়াল, ব্রণ ট্রিটমেন্ট, স্পা, মেনিকিউর, পেডিকিউরসহ বিভিন্ন সেবা নিতে নগরীর রূপসচেতন মানুষ এখন ব্যস্ত।

Beautiful woman has cutting hair at the hairdresser

এদিকে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে ফ্যাশনপ্রিয় তরুণীদের পাশাপাশি তরুণরাও ছুটছেন জেন্টস পার্লারগুলোতে। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জেন্টস পার্লারের ব্যস্ততাও বাড়ছে। এখন প্রতিদিন সকাল ৮ টা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকছে সব পার্লার।

তবে ঈদ উপলক্ষে কিছু বিউটি পার্লারে বেশ কয়েকটি অফার চলমান রয়েছে। এগুলো হচ্ছে– হোয়াইটেনিং ফেসিয়ালের সঙ্গে পেডিকিউর, মেনিকিউর ও হেয়ার ট্রিটমেন্টে একত্রে ৯০০ টাকা কমে এখন মাত্র দুই হাজার ৪৯৯ টাকায়। বডি ফেসিয়াল শুধু ৮০০ টাকায় করা হচ্ছে। এ ছাড়া ফেসিয়ালের সঙ্গে ভ্রু প্লাক ফ্রি, হেয়ার স্পার সঙ্গে মেনিকিউর রিবন্ডিংয়ের সঙ্গে ফেসিয়াল ফ্রি ইত্যাদি।

eid+make-up+mbd

রাজধানীর পার্লারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, ঈদ আনন্দ পরিপূর্ণ করে তুলতে তরুণ-তরুণী থেকে মধ্যবয়সী, এমনকি বয়স্করাও ভিড় করছেন ছোট-বড় পার্লারে। ফেসিয়াল, ফেয়ার পলিশ, গোল্ড ফেসিয়াল, ব্রণ ট্রিটমেন্ট, স্পা, মেনিকিউর, পেডিকিউরসহ বিভিন্ন সেবা নিতে নগরীর রূপসচেতন মানুষ এখন ব্যস্ত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.