Home / ফটো গ্যালারি / জবের চাপে বন্যা মির্জা!
Bonna+mirza+mbd

জবের চাপে বন্যা মির্জা!

Bonna+mirza+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১২ সেপ্টেম্বর ২০১৮ । ২৮ ভাদ্র ১৪২৫

সরকারি অনুদানের ‘ওমর ফারুকের মা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। এটি নির্মাণ করবেন এম এম জাহিদুর রহমান বিপ্লব।

Bonna+mirza+mbd-6

বন্যা জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। এটিতে ওমর ফারুকের মায়ের চরিত্রে থাকবেন দিলারা জামান। আমিও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকবো। আশা করছি ভালো কিছু পাবে দর্শক এই চলচ্চিত্রে।

এদিকে বন্যা মির্জা ছোট পর্দায় এখন আগের মতো আর নিয়মিত নেই। তার কারণ জবের চাপ।

Bonna+mirza+mbd-4

বিভিন্ন উৎসবকেন্দ্রিক নাটক-টেলিছবিতে অভিনয় করছেন। এছাড়া একান্ত ভালো লাগার মতো কোনো গল্প-চরিত্র পেলে সেটিতে অভিনয় করছেন তিনি। তবে গেল ঈদে মোহন খানের সাত পর্বের একটি ধারাবাহিকে তাকে দেখা গেছে।

এছাড়া গেল ৮ আগস্ট ‘রঙ্গিন কাচের জানালা’ শিরোনামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন মাঈনুল হাসান হিরা। এটিতে বন্যার বিপরীতে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। টেলিছবিতে বন্যা অভিনয় করেছেন একজন সংগীতশিল্পীর চরিত্রে।

photo by sazzad

এই সময়ে ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে বন্যা বলেন, উৎসবকেন্দ্রিক নাটক টেলিছবিতে অভিনয় করতে ভালো লাগে। এছাড়া আমি এখন একটি প্রতিষ্ঠানে জব করছি। অভিনয়ের জন্য প্রচুর সময় প্রয়োজন । সেই সময় এখন আমার নেই।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.