Home / জাতীয় / গানে আবার নিয়মিত সাবিনা ইয়াসমীন, ধারণ হলো ‘প্রাণের বাংলাদেশ’
1 7 25 2

গানে আবার নিয়মিত সাবিনা ইয়াসমীন, ধারণ হলো ‘প্রাণের বাংলাদেশ’

ঢাকা, মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ মাসস

বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন । সময় চলে যায়, কিন্তু কিছু কণ্ঠ উতরে যায় সময়কে। সেই কণ্ঠ অক্ষয়, অমর। এমনই এক কণ্ঠের নাম সাবিনা ইয়াসমীন। দেশের গান মানেই যেনো তার কণ্ঠ।

প্রজন্ম বদলেছে, সময় বদলে ইলেন বাংলাদেশের প্রতি ভালোবাসার গান-‘প্রাণের বাংলাদেশ’। সোমবার এই দেশের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু, সংগীতায়োজন করেছেন তরুণ সুরকার রোহান রাজ।

‘প্রাণের বাংলাদেশ’ গানটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানটির কথাগুলো খুব আবেগজড়ানো। আধুনিক সংগীতের ছোঁয়ায় সাজানো এই দেশের গানটি গাইতে গিয়েও ভালো লেগেছে। রোহান ভালো সংগীত করেছে, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে-এই বিশ্বাস আমার আছে।’

আরিফ হোসেন বাবুর কণ্ঠে ছিল স্বপ্নপূরণের আবেগ। বললেন, ‘সাবিনা আপার পাশে গান নিয়ে দাঁড়ানো-এটা আমার জীবনের এক পরম সৌভাগ্য। তাঁর কণ্ঠে আমার লেখা গান মানে, আমার স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। আমি কৃতজ্ঞ, গর্বিত।’

সংগীত পরিচালক রোহান রাজের কণ্ঠেও ধরা পড়ল মুগ্ধতা ও গভীর অনুরাগ,‘যাদের গান শুনে আমি বড় হয়েছি, তাঁদের একজনের সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের বড় প্রাপ্তি। সাবিনা আপা শুধু লিজেন্ড নন, তিনি আমাদের প্রেরণাও। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটা ছিল স্বপ্নের মতো।’

এর আগে সাবিনা ইয়াসমীনের সর্বশেষ গান ছিল ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’-যেখানে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। সে গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীতায়োজন করেছিলেন মনোয়ার হোসাইন টুটুল।

সৌজন্যে : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …