Home / চিত্র-বিচিত্র / গাড়িপ্রেমীদের জন্য সুখবর : উড়ন্ত গাড়ি আসছে
car+mbd-2

গাড়িপ্রেমীদের জন্য সুখবর : উড়ন্ত গাড়ি আসছে

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ১৭ জানুয়ারি ২০১৭ । ০৪ মাঘ ১৪২৩

অবশেষে কল্পনা সত্যি হতে চলেছে। মানুষও গাড়িতে চড়ে উড়বে আকাশে! আহা, প্রতিদিন রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে বসে থেকে আমাদের মন কতই-না কল্পনার সুতো বোনে, ওহো! গাড়িটা যদি উড়ে যেতে পারতো! কিন্তু এ ধরনের কল্পনার ভেলায় আর আমাদের ভাসতে হবে না। আমাদের রোজকার অসম্ভব কল্পনাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এ বছরের শেষ দিকেই উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ বানিয়ে ফেলবে ইউরোপীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস। এমনটিই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

car+mbd-f

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টম এন্ডার্স জানিয়েছেন, গত বছর এয়ারবাস কর্তৃপক্ষ ‘আরবান এয়ার মোবিলিটি’ নামে ভিন্ন একটি বিভাগ চালু করেছে। এই বিভাগ হেলিকপ্টারের ধারণা নিয়ে উড়ন্ত গাড়ি নির্মাণের কাজ করছে।

টম আরো জানান, এই গাড়ি একসঙ্গে একাধিক যাত্রী বহন করতে পারবে। ভাড়া নেয়ার কাজ করবে একটি অ্যাপ।

মিউনিখে ডিএলডি ডিজিটাল টেক সম্মেলনে টম এন্ডার্স বলেন, ‘এ বছরের শেষ নাগাদ যাত্রীবাহী উড়ন্ত গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হবে। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এধরনের গাড়ি যেন পরিবেশ দূষণ না করে, সে বিষয়েও মনযোগ দেয়া হয়েছে।

car+mbd

তিনি বলেন, উড়ন্ত গাড়ি তৈরি করা গেলে শহরে অবকাঠামো তৈরির খরচ কমে যাবে। কংক্রিটের সেতু বা রাস্তা তৈরির খরচও কমবে।

এর আগে হেলিকপ্টার তৈরির সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান এয়ারবাস চালকবিহীন গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন সব প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। তবে উড়ন্ত গাড়ি তৈরিতে বিনিয়োগের পরিমাণ জানায়নি প্রতিষ্ঠানটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

810 25

রাজধানীর বাসাবাড়িতে বিষধর সাপ, সাড়ে ৩ মাসে উদ্ধার ৩২১

ঢাকা, বুধবার ০৮ অক্টোবর ২০২৫ মাসস ঢাকা মহানগরের অট্টালিকার মধ্যেও বাস করছে বিষধর সাপ। সম্প্রতি ঢাকার …

Leave a Reply

Your email address will not be published.