Home / এই দিন / খ্যাতিমান কথাশিল্পী শওকত ওসমান
shwkatosmanbirthdaymbd

খ্যাতিমান কথাশিল্পী শওকত ওসমান

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০২ জানুয়ারি ২০১৮ । ১৯ পৌষ ১৪২৪

বাংলা সাহিত্যের খ্যাতনামা কথাসাহিত্যিক শওকত ওসমানের ১০১তম জন্মবার্ষিকী আজ ২ জানুয়ারি। সাহিত্যের বিভিন্ন ঘরানায় প্রায় ছয় দশক অত্যন্ত সাবলিলভাবে লেখালেখি করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

shwkatosmanbirthdaymbd-inশওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তার পিতার নাম শেখ মোহাম্মদ এহিয়া। ছাত্রজীবন থেকেই কথাশিল্পী শওকত ওসমান বৃটিশ শাসন বিরোধী ও বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি শিল্প, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ঘরানায় সহিত্য চর্চা ও লেখালেখি করেন। অধ্যয়ন করেন মক্তব, মাদ্রাসা ও কলেজে। তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে বাংলাসাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি পেশাগত জীবন শুরু করেন কোলকাতা পৌরসভায় চাকরির মধ্যদিয়ে। পরে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য বিভাগেও কিছুদিন চাকরি করেন। এমএ পাস করার পর কোলকাতা সরকারী কমার্স কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৪৭ সালে চট্টগ্রাম কমার্স কলেজে প্রভাষক এবং পরবর্তীতে ঢাকা কলেজে শিক্ষকতা করেন এবং ১৯৭২ সালে এই কলেজ থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর লেখালেখিই ছিল তার পেশা। ছাত্রাবস্থায় তিনি কোলকতায় ‘কৃষক’ নামের একটি পত্রিকায় সাংবাদিকতা করেন।

১৯৪৭ সালে দেশভাগের পর তিনি ঢাকায় চলে আসেন। শুরু থেকেই তার গল্প ও উপন্যাসে সকল ধরনের অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে গণমানুষের কথামালা এবং তাদের আশা-আকাঙ্ক্ষা উঠে আসে। ক্রমে পশ্চিমা শোষণের সমালোচনামূলক কথাসাহিত্যে তিনি বিপুল সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী জান্তার অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি লিখেন ‘জননী’ এবং ‘জাহান্নাম থেকে বিদায়’ নামে দুটি উপন্যাস। তিনি জীবিত থাকাকালেই ‘জননী’ উপন্যাস বিশ্বের অন্যতম সেরা প্রকাশনা সংস্থা প্যাংগুইন ইংরেজি ভাষায় প্রকাশ করে।

shwkatosmanbirthdaymbd-in-inবাংলাদেশের একজন স্বনামখ্যাত চিন্তক ছিলেন তিনি। ছিলেন নামকরা কথাসাহিত্যিক ও বহুমুখী লেখক। তার প্রকাশিত উপন্যাস ১৬টি, গল্পগ্রন্থ ৩টি, প্রবন্ধগ্রন্থ ৩টি, নাটক ৪টি, রম্য ১টি, স্মৃতিকথা ১৫টি, অনুবাদ ১১টি, বিভিন্ন বিষয়ে সমগ্র ৭টি এবং অন্যান্য বিষয়ে ৯টি গ্রন্থ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, মনিব ও তার কুকুর, জন্ম যদি তব বঙ্গে, সাবেক কাহিনী, জুনু আপা ও অন্যান্য গল্প, উপন্যাসের মধ্যে রয়েছে- জননী, ক্রীতদাসের হাসি, বনী আদম, রাজ উপাখ্যান, জাহান্নাম হতে বিদায়, পুরাতন খঞ্জর, জলাঙ্গী, দুই সৈনিক, নেকড়ে অরণ্য। ‘শেখের সম্বরা’ তার ব্যতিক্রমধর্মী একখানি গ্রন্থ- যাকে অণুকবিতা, প্রবচন বা অণুপ্রবন্ধের বই বলা যেতে পারে।

সাহিত্যে অবদানের জন্য শওকত ওসমান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক, আদমজী সাহিত্য পুরস্কার, মুক্তধারা সাহিত্য পুরস্কারসহ বেশকিছু পুরস্কার লাভ করেন। ১৯৯৮ সালের ১৪ মে খ্যাতিমান এই কথাসাহিত্যিক ঢাকায় ইন্তেকাল করেন।
দিবসটি উপলক্ষে শওকত ওসমান স্মৃতি সংসদ ও কথাসাহিত্যিকের পরিবারের পক্ষ থেকে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.