Home / ফটো গ্যালারি / ‘ক্যানসারের সঙ্গে লড়াইয়ে যেন জিতে যান সোনালি…’
sonali+mbd-5

‘ক্যানসারের সঙ্গে লড়াইয়ে যেন জিতে যান সোনালি…’

sonali+mbd-3

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২৩ অক্টোবর ২০১৮ । ০৮ কার্তিক ১৪২৫

ক্যানসারের সঙ্গে ক্রমাগত লড়াই করে যাচ্ছেন বলি অভিনেত্রী সোনালি বেন্দ্রে। লড়ছেন তিনি জানবাজি এ কঠিন রণে। অথচ, সোনালি সাজলেন একেবারে নতুন রূপে। ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি, কে বলবে এ কথা? সোনালির হেয়ার স্টাইলিস্ট নতুন রূপে তাকে সাজালেন। সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী। এই সময়ে তিনি ক্যানসারের সঙ্গে লড়ছেন।

sonali+mbd

ভক্তরা অনবরত তার আরোগ্য কামনা করছেন। তাই নিউ ইয়র্কে কখন কী করছেন, শারীরিক অবস্থা সবটাই ইনস্টাগ্রামে শেয়ার করছেন সোনালি বেন্দ্রে। কেমোথেরাপি চলার কারণেই সমস্ত চুল হারিয়েছেন সোনালি। কেশহীনা ছবি নিজেই শেয়ার করেছিলেন সোনালি।

sonali+mbd-4

এর পরে নানা রকমের উইগ পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে স্টাইলিস্ট একটি নতুন উইগ পরাচ্ছেন সোনালিকে। ছোট চুলের সেই উইগ পরে বরাবরের মতোই সুন্দর লাগছে তাকে।

sonali+mbd-2

সত্যি এই নতুন লুক দেখে বোঝা দায় যে, সোনালি এমন মরণ রোগের সঙ্গে লড়াই করছেন।

প্রসঙ্গত, ক্যানসারের মধ্যেও যেভাবে মনের জোর নিয়ে এগিয়ে যাচ্ছেন সোনালি, তা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।

sonali+mbd-6

তার ভক্তরা চাচ্ছেন তাদের প্রিয় অভিনেত্রী যেন মরণব্যাধী ক্যানসারকে হারিয়ে দিয়ে সুস্থ স্বাভাবিক জীননে ফিরে আসেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.