Home / উদ্যোগ / কোরবানীর পশুর বর্জ্য অপসারণে রাজধানীতে ১৭ হাজার কর্মী
dcc+mbd

কোরবানীর পশুর বর্জ্য অপসারণে রাজধানীতে ১৭ হাজার কর্মী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ সেপ্টেম্বর ২০১৭ । ১৮ ভাদ্র ১৪২৪

কোরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। দুপুর ২ টা থেকে তারা বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণে দুই সিটির সকল কর্মকর্তা কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।

মেয়র সাঈদ খোকন শনিবার দুপুর ২ টায় রাজধানীর ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের সামনে থেকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানীকৃত পশুর বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে বর্জ্যমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

dcc+mbd-2

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সংবাদমাধ্যমকে বলেন, কোরবানীর পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করে ঢাকার মানুষকে একটি বর্জ্যমুক্ত নগরী উপহার দেয়ার ব্যাপারে ইতোমধ্যে আমরা অঙ্গীকার করেছি। এ ব্যাপারে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, দক্ষিণের ১৫টি ও উত্তরের ৮টি হাটসহ কোরবানীর পশুর বর্জ্য অপসারণে প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে।

সাঈদ খোকন বলেন, এবার দুই সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। এ কারণে ঈদের তিন দিন অতিরিক্ত প্রায় ২৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে। এরমধ্যে দক্ষিণে ১৮ হাজার টন এবং উত্তরে ১০ হাজার টন।

মেয়র বলেন, রাজধানীতে পশু কোরবানির জন্য ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ৫৪৯টি।

নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, বাড়ির সামনে রাস্তায় কোরবানী না করে নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে বর্জ্য অপসারণ সহজ হয়।

mayor+sayed+khokon+mbd

বাড়ির ভেতরে কোরবানি করলেও নির্ধারিত ব্যাগে ময়লাগুলো বাইরে এনে রাখার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন এবার আড়াই লাখ চটের ব্যাগ এবং উত্তর সিটি কর্পোরেশন ৪ লাখ ৫৫ হাজার পলিব্যাগ সরবরাহ করবে।

মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন থাকায় দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আলাদাভাবে হলেও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, কোরবানীর পশুর বর্জ্য অপসারণে ০৯৬১১০০০৯৯৯ হটলাইন চালু করা হয়েছে। নগরবাসীকে বর্জ্য অপসারণ সংক্রান্ত যে কোনো অভিযোগ বা পরামর্শ দিতে এই নম্বরে কল করতে বলা হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.