Home / জাতীয় / কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি : পানিবন্দি মানুষের ভোগান্তি চরমে
Flood+kurigram+mbd

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি : পানিবন্দি মানুষের ভোগান্তি চরমে

মাস্টারি বিডি ডটকম
কুড়িগ্রাম । ১৩ আগস্ট ২০১৭ । ২৯ শ্রাবণ ১৪২৪

জেলার সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ প্রধান-প্রধান সব নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সকাল ৬ টায় ধরলা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৮ মিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ৯টি উপজেলার তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ মানুষ। সাপের কামড়ে সদর উপজেলার খামার হলোখানা গ্রামে জোসনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা গেছে কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপা গ্রামের দেড় বছরের এক শিশু।

Flood+mbd

পাটেশ্বরী নাম স্থানে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ৩টি স্থানে বন্যার পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভেঙে গেছে কুড়িগ্রাম-ফুলবাড়ী সড়ক। এই সড়কের আরডিআরএস বাজারে ভাঙন কবলিত এলাকায় ৩০টি দোকান ভেঙে গেছে। রাজারহাটের কালুয়ারচরে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে ২০টি বাড়ি। ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। হাজার হাজার হেক্টর জমির আমন ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। ভেসে গেছে বেশ কিছু গবাদি পশু।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ধরলা নদীতে ৮৬ সে.মি., ব্রহ্মপুত্রে ৫৮ সে.মি, দুধকুমরে ৬০ সে.মি. ও তিস্তায় ৫৫ সে.মিটার পানি বেড়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.