Home / চিত্র-বিচিত্র / কাশ্মীরের যে উপত্যকার নারীরা ষাটেও ‌অপরূপা
kasmir+women+mbd

কাশ্মীরের যে উপত্যকার নারীরা ষাটেও ‌অপরূপা

kasmir+women+mbd-5

মাস্টারি বিডি | শাহানা তৃণা
ফিচার | ঢাকা | ১৬ আগস্ট ২০১৯ | ০১ ভাদ্র ১৪২৬

`মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’

কবিগুরু বালেছেন হৃদয়ের এই কথামৃত।
সত্যি তো শত ঘাত প্রতিঘাত সমস্যা সঙ্কুলতা সত্ত্বেও মানুষ কিন্তু বেঁচে থাকতে চায়। আর হৃদয়বান মানুষেরা কিন্তু নিজেও বাঁচতে চান এবং অন্যকেও বেঁচে থাকার প্রনোদনা দিয়ে থাকেন- প্রেরণা দিয়ে থাকেন। আর এ বেঁচে থাকাটা কিন্তু তারুণ্য নিয়েই চান সবাই।

kashmir+mbd

বয়স বেড়ে গিয়েই ‌যতো সমস্যার সৃষ্টি হয় পৃথিবীতে। এ পৃথিবীতে ‌যদি এমন স্বর্গের খোঁজ মেলে যেখানে কখনো মানুষ বুড়িয়ে যাবে না তাহলে তো আর কথাই নেই। যেন সব আকঙ্ক্ষার সমাধান। বুড়িয়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না। সত্যিই পৃথিবীতে এমন এক জায়গা আছে ‌যেখানে থমকে যায় বয়স। মানুষ দীর্ঘায়ু হওয়ার সাথে সাথে তারুণ্যও ধরে রাখতে পারেন দীর্ঘকাল।

kasmir+women+mbd-3

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তানের গিলগিট-বালটিস্তান প্রদেশের হুনজা ভ্যালিতে গেলে ‌যুবতি কন্যা তার মা আর দিদিমাকে একসঙ্গে দেখলে গুলিয়ে যাবে কে মা, কে মেয়ে আর কেই-বা দিদিমা? সত্তরেও টগবগে ‌যুবক থাকেন এখানকার মানুষ। তাই এই জায়গাকে বলা হয় জন্নত বা স্বর্গ। দেশ বিদেশের বহুলোক ভিড় জমায় এখানে।

kasmir+women+mbd-6

পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের একটা অংশ হলো হুনজা ভ্যালি। এই স্থানকেই বলা হয় ভূস্বর্গ আর বলা হয় পৃথিবীর ছাদ। সমুদ্রপৃষ্ঠের কয়েক হাজার ফিট উপরে হিমালয়ের কোলে পাহাড় ঘেরা এই ভ্যালির সৌন্দর্য আর নির্মল পরিবেশ সবাইকে টেনে নিয় যায়। এখানে পরিবেশ এতটাই নির্মল ‌যে রোগ বালাই ধারে কাছে ঘেঁষে না এই হুনজা জাতিকে।

kasmir+women+mbd-4

প্রাচীন এই হুনজা জাতির লোক প্রায় ১২০ থেকে ১৪৫ বছর সুস্থ শরীরে বাঁচে। অবিশ্বাস্য হলেও সত্যি ৬০ বছরেও সন্তানের জন্ম দেয় এখানকার নারী। মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকে কর্মক্ষম। এসবের প্রধান কারণ নির্মল প্রকৃতি আর সঙ্গে সুন্দর জীবন‌যাত্রার মান। নিজেদের উত্‍পাদন করা শাকসবজি, ফল আর পালিত পশুর দুধ-মাংস ছাড়া কিছুই খায় না তারা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11 11

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলজিইডির গার্ডেন প্রাঙ্গণে নিম গাছ রোপণ

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস আজ ১ সেপ্টেম্বর ২০২৬ পালিত হচ্ছে বিএনপির …

Leave a Reply

Your email address will not be published.