Home / প্রকৃতি / অঞ্জন ফুল অদ্ভুত দ্যুতি ছড়ায়
anjan+flower+mbd-4

অঞ্জন ফুল অদ্ভুত দ্যুতি ছড়ায়

anjan+flower+mbd-7

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ১৬ আগস্ট ২০১৯ | ০১ ভাদ্র ১৪২৬

অঞ্জন ছোট ফুল হলেও অদ্ভুত তার দ্যুতি। গাছটির জন্মস্থান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের দক্ষিণ-পশ্চিম অঞ্চল ও মিয়ানমার। ফুলটি বারবারই রঙ লুকিয়ে ফেলে। এর রঙ অতি সূক্ষ্ম ধরনের। অঞ্জনের রং বদলের এ ব্যাপারটি সত্যিই বেশ মজার।

anjan+flower+mbd-6

অঞ্জনের বৈজ্ঞানিক নাম হচ্ছে Memecylon umbellatum.। অন্যান্য নামের মধ্যে Delek air tree, Ironwood tree, Kaya, Mandi, Lakhonde প্রভৃতি উল্লেখযোগ্য।

anjan+flower+mbd-9

এ ফুলগাছ খর্বাকৃতির। বছরে একবার বা দুবার চমৎকার নীল রং ফুল ফোটে। অঞ্জন ফুল আকারে ছোট হলেও চটকদারি রঙের জন্য খুব সহজেই নজর কাড়ে।

anjan+flower+mbd-2

ফুল ফোটার মৌসুম বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত। কাণ্ড ও ডালপালাজুড়ে ছোট ছোট নীলচে বেগুনি রঙের ফুলের থোকার রঙবাহার সত্যিই মোহনীয়। এ ফুল ডালের গা থেকে বেরোয় এবং প্রায় সারা গাছ ছেয়ে ফেলে।

anjan+flower+mbd-8

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু …

Leave a Reply

Your email address will not be published.