মাস্টারি বিডি | মাহবুব আহসান
কবিতা | ঢাকা | ১৪ জুলাই ২০১৯ | ৩০ আষাঢ় ১৪২৬
এক ব্যাগ দুঃখ, এক কৌটো বিরহ
দুঃখ শূন্যতায় ভুগছি
এক ব্যাগ দুঃখ হবে
তোমার কাছে?
কষ্টের বিরহে আছি
এক কৌটো
বিরহ পাঠাবে নাকি!
শহর জুড়ে আলো আর আলো
কোন সুইচে কোন বাতি নিববে
তাও তো ঠিক জানি না!
খুব অন্ধকার দরকার
নিজস্ব একান্ত এক অন্ধকার
গোপন ভিষণ এক অন্ধকার!
তোমার প্রকা্শ্য ঠোঁটে
চুম্বন দিতে ভালো লাগে না!
ঠোঁটের প্রামান্যচিত্র সংরক্ষণ
ইচ্ছে করেই অসমাপ্ত রেখেছি কিছু কথা
তুমি শোনার জন্য নাছোড়বান্দা হয়ে
ঘুরবে পিছনে, দাঁড়াবে সামনে
হেলে পড়বে বায়ে, টানবে ডানে
হঠাৎ খোলা বুকের ওপর বুক খুলে
চেপে ধরবে অনাঘ্রাতা লোভনীয় জোড়াস্তন
ঠোঁট কামড়ে বের করতে চাইবে সেই
গোপন অসমাপ্ত কথার বংশপরিচয়
ইচ্ছে করেই তোমার নাভির গন্ধ
রেখেছি গোপন
পৃথিবীর সবচেয়ে দামী প্রসাধন
ডিকেএনওয়াই মিলিয়ন, ক্লিভ ক্রিশ্চিয়ান,
সেকরিস দে থেবস, গ্র্যান্ড এক্সট্রেইট,
টোয়েন্টিফোর ফোবার্গ, ক্যারন পোভ্রে
তোমার নাভির সুগন্ধের কাছে বালকমাত্র!
তোমাকে বলিনি হচ্ছে করে
ইচ্ছে করেই তোমার চুলের গন্ধ করেছি বাক্সবন্দি
খুবলো না কোনোদিন
পৃথিবীর কোনো ফুলের সাধ্য নেই
তার সামন্য সুগন্ধি তোমাকে দিতে পারে উপহার
তুমি লোভ দেখাবে শর্তহীন দীর্ঘ সংগম
লোভাতুর হতে কার না ভালো লাগে
আমার লাগে না,
সুনির্দিষ্ট মালিকানা ছাড়া তোমার নাভি পরীবিক্ষণ,
স্তনযুগল ভ্রমণ, ঠোঁটের প্রামান্যচিত্র সংরক্ষণ,
দেহের আয়ুববের্দিক অলিগলির প্রাণরসায়ন
শেষপর্যন্ত কিছু ট্যা ট্যা শব্দে
আমি এই সংগমায়িত বসন্ত ফেরারি করে
বাহাত্তর ঘন্টা অবজারভিশনে রাখতে চাই!
মেয়েটা খায়ালি মুচকি হাসে
সারাদিন, বিকেল কিংবা সন্ধেরাতে
আমরা যে রকম কথা বলি
মধ্যরাতের কথা, ঠিক সে রকম নয়
একটু আলাদা, একটু অন্যরকম
একটু ঘুম ঘুম, একটু টলটলা
দিনের চোখ আর রাতের দেখায়
বিস্তর ব্যবধান।
দিনের ভাবনা আর রাতের ভাষায়
পার্থক্য অনেক।
লিখতে লিখতেই তো বুঝতে পারছি
আমাদের পোশাকের গিঁটগুলো
ধিরে ধিরে আলগা হয়ে যাছে!
আমার প্রতিদিন একবার
সভ্য হবার বিপরীতে
অনেকবার আরণ্যক উপন্যাস পাঠে মগ্ন হই!
কত কষ্টে একটা সত্য প্রকাশ করলাম
তবু মেয়েটা খায়ালি মুচকি হাসে!
শুরু করেছি, ধন্যবাদ প্রদান পর্ব
যে চোখ তোমাকে দেখায়
ধন্যবাদ তাকে
যে কপালে তোমার নামে ভাগ্য লেখা
ধন্যবাদ তাকে
যে চুল তোমার পছন্দের মাপে ওড়ে
ধন্যবাদ তাকে
যে ঠোঁটে তোমার চিরচাওয়া হাসি
ধন্যবাদ তাকে
যে বাতাসে তোমার ভালোবাসার চুম্বন
তাকে প্রগাঢ় ধন্যবাদ।
তোমার পছন্দের চিবুক
চিবুকের আশ্চর্য তিলক
আছে যতক্ষণ তোমার প্রিয় তালিকায়
ততক্ষণ নিখুঁত ধন্যবাদ।
যে হাত ছুঁয়েছে তোমাকে
যে আঙুল তোমাকে স্পর্শ করে-
অবনত হয়েছে গোলাপের মতো
তাকে আন্তরিক ধন্যবাদ।
যে বুক তোমাকে রেখেছে গোপনে
আনন্দ বেদনার মিলিত আবেগে
তাকে অকৃত্রিম ধন্যবাদ
তোমার সঙ্গে যে পায়ে হেঁটেছি পাশাপাশি
পায়ে পায়ে বেঁধেছি কাছাকাছি
তাকে বিস্তারিত ধন্যবাদ।
দুইশত ছয়খানা হাড়
হৃৎপিণ্ড আগলে রাখা বুকের পাঁজর
ধন্যবাদ হে দেহ, ধন্যবাদ হে মন
ধন্যবাদ মাথাব্যথা, ধন্যবাদ জ্বর
ধন্যবাদ এ অস্থি মজ্জায় বসত যাদের
অবগুণ্ঠিত ধন্যবাদ আনন্দে কাঁপানো
ঝরেপড়া প্রতিবিন্দু বীর্যের!
বিদেহী ধন্যবাদও দিলাম তাদের
যাদের সাথে দেখা হবে না, ফের!

শেখ নজরুল। জন্ম সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে। প্রকাশিত গ্রন্থ ৪৭। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘যতক্ষণ তুমি মাধবী’ …। সবশেষ প্রকাশিত কাব্য ‘বেয়াদবি মাফ করবেন’।
উল্লেখযোগ্য বই, কবিতা- ‘পাঁজরের মানচিত্রে অনেক নদী’, ‘কষ্টের অনুবাদ’, ‘মা ও জোনাকতারার কাব্য’, ‘অষ্টধাতুর মাদুলি’, ‘আমার খুনের তালিকায় জোছনাও আছে’, ‘মলাটবন্দি চেতনার কফিন’, ‘মেঘ সম্পাদনা’, ‘মীমাংসিত মৃত্যু অমীমাংসিত জীবনে’, ‘নারীনিধি’, ‘রাষ্ট্র বনাম একা’, ‘আপেল কাটা ছুরি’, ‘গোলাপি দরজা’, ‘পতাকায় ফাল্গুন মানচিত্রে বসন্ত’, ‘লাল মোরগের ঘাড়টান ভোর’, ‘এখন তুই মাঠ, আমি খেলছি’, ‘আমাদের ভদ্র হবার গল্প’, ‘গোলাপেও দুর্দিন ফোটে’, ‘সোনালি শস্যে রূপালি সরোবরে’, ‘মন খেলাপি’। ছড়া-‘কার ঘাড়ে কে চড়ে’, ‘ফন্দিফিকির’, ‘কাঠমোল্লা’, ‘রাজনীতি এটরেট জনগণ ডটকম’, ‘বুকের ভেতর বাংলাদেশ’, ‘বৃষ্টিকাব্য’, ‘বন্ধুকাব্য’, ‘মুঠির ভেতর আগুন ঝরে কার’, ‘সময়ের কাব্য’, ‘হায় পাখি’, ‘ছড়া বসন্ত’। গল্প-‘গ্লাসভাঙা দুপুর’। আখ্যানকাব্য-‘রাজাকারনামা’। প্রবন্ধ-‘গল্প রাতে নাটক সকালে’। তথ্যগ্রস্থ-‘আন্তর্জাতিক দিবস জাতীয় ভাবনা’। সম্পাদিত গ্রন্থ-‘আমার স্বপ্ন আমার স্বাধীনতা’ (প্রবন্ধ), ‘কবিতায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কবিতা’ (কাব্য), ‘দুই বাংলার মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা’, মুক্তযুদ্ধেও বাছাই গল্প’।
বাবা প্রয়াত স্কুল-শিক্ষক নূরুল ইসলাম। মা রাশিদা খানম।
ভ্রমণ করেছেন আমেরিকা, জাপান, চীন বেলজিয়াম, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, ভারত, নেপাল ও অন্যান্য।
পেয়েছেন- শেরেবাংলা স্বর্ণ পদক (১৯৯৩), সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৯), স্বাধীনতা ফাউন্ডেশন পুরস্কার (২০১২)সহ অন্যান্য সম্মাননা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম