Home / জাতীয় / এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বাড়ল ফি
121

এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বাড়ল ফি

ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। যা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীদের ১০০ টাকা ফি বেড়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ১০ ডিসেম্বর। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।
জরিমানাসহ ফি জমা দেয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।
কোন বিভাগে কত ফি
ব্যবহারিক ও কেন্দ্র ফিসহ মানবিক ও ব্যবসা বিভাগের একজন শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ‍২ হাজার ১২০ টাকা ফরম পূরণের ফি আদায় করতে পারবে স্কুলগুলো। বিজ্ঞান বিভাগের ফরম পূরণের ফি বাবদ দিতে হবে ২ হাজার ২৪০ টাকা।
বিলম্ব ফি সর্বোচ্চ একশ টাকা নিতে পারবে। নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীর কাছ থেকে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।
কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …