Home / জাতীয় / এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী হিসেবে মো. আনোয়ার হোসেনের নিযুক্তির মাধ্যমে ফিরলো ধারাবাহিকতা।
ANWAR SIR

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী হিসেবে মো. আনোয়ার হোসেনের নিযুক্তির মাধ্যমে ফিরলো ধারাবাহিকতা।

ঢাকা, বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫ মাসস

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর পদে নিযুক্তি পেয়েছেন, প্রতিষ্ঠানটির জেষ্ঠ্যতম অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। গত রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক দাপ্তরিক আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। মো. আনোয়ার হোসেন প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন প্রধান প্রকৌশলী হিসেবে মো. আনোয়ার হোসেনের নিযুক্তির মাধ্যমে এলজিইডির প্রধান প্রকৌশলী পদের ধারাবাহিকতাও ফিরলো।

মো. আনোয়ার ১৯৯০ সালে পিএসসির মাধ্যমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি  মাঠ পর্যায়ে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।  ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োগ পান এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।  তিনি এই পদে নিয়োগ প্রাপ্তির আগে সদর দপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মো. আনোয়ার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ১৯৮৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ২০১১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ইন ওয়াটার রিসোর্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশ বিদেশে প্রকল্প ব্যবস্থাপনা, গভর্ন্যান্স ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …