Home / প্রচ্ছদ / একটানা টাঙ্গাইল শাড়ি পরার কারণ জানালেন প্রধানমন্ত্রী
image-777631-1708687529

একটানা টাঙ্গাইল শাড়ি পরার কারণ জানালেন প্রধানমন্ত্রী

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
প্রধানমন্ত্রী | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ ফালগুন ১৪৩০

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে গেল ৭ ফেব্রুয়ারি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করে শিল্প মন্ত্রণালয়। এর আগে ভারত টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি নিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়।

বলা হচ্ছে, এখন দুই দেশেরই জিআই হয়েছে টাঙ্গাইল শাড়ি। তাহলে প্রকৃতপক্ষে টাঙ্গাইল শাড়ি কার, ভারত নাকি বাংলাদেশের? সেই প্রশ্ন সামনে এসেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

টাঙ্গাইলের শাড়ির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অলরেডি আমরা আবেদন করেছি। কয়েক দিন আমি সমান তালে টাঙ্গাইলের শাড়ি পরলাম। এই জন্য যে, যাতে দেখাতে পারি- এটা আমাদের। কাজেই এটা অন্য কেউ নিতে পারবে না।

এ সময় নিজের পরনে থাকা সফিপুরের শাড়ির আঁচল দেখিয়ে প্রশংসা করেন তিনি।

-জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …